সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

Date:

spot_img

আন্তর্জাতিক হকিতে নিজেদের অভিষেক আসরে একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্ব টপকে এশিয়ান গেমসে খেলার টিকিট নিশ্চিতের পর বাংলাদেশ উঠে গেছে ফাইনালে। মঙ্গলবার জাকার্তায় সেমিফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

সেমিফাইনালে দুর্দান্ত খেলেছেন আইরিন আক্তার রিয়া। হ্যাটট্রিক করে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড। অষ্টম মিনিটে রিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করে ১২ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর।

১-১ গোলে এগিয়ে চলে ৫৬ মিনিট পর্যন্ত। ৫৭ মিনিটে দ্বিতীয়বার বাংলাদেশকে এগিয়ে দেন রিয়া। পরের মিনিটে আরেকটি গোল করেন রিয়া। তার হ্যাটট্রিক পূরণের মধ্যে দিয়ে বাংলাদেশের জয়ও নিশ্চিত হয়ে যায়। এমন পারফরম্যান্সে ম্যাচসেরাও হয়েছেন আইরিন আক্তার রিয়া।

চাইনিজ তাইপে ও ইন্দোনেশিয়ার দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দলের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...