তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে বাছুর ঢোকায় কিশোরকে মারধর, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

Date:

spot_img

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর ঢুকে পড়াকে কেন্দ্র করে হযরত আলী (১৭) নামে এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় মো. মুসা নামে এক বখাটের বিরুদ্ধে । পরে গুরুতর আহত অবস্থায় তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণখোলা মাদ্রাসা মাঠে। নিহত হযরত আলী স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় হরিণখোলা গ্রাম নিবাসী ও কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে মো. মুসাও সেখানে খেলতেছিল। একই সময়ে হযরত আলী গরু নিয়ে পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি বাছুর মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মো. মুসা হযরত আলীকে ধরে প্রথমে মাদ্রাসার পুকুরের পাকা ঘাটে আছাড় দিতে থাকে এবং পরে কিল-ঘুষি ও লাথি মারে বলে স্থানীয়রা অভিযোগ করেন। পপ স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে রবিবার সকালে স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা ইউনুস খলিফা জানান, ভাতিজার অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন এবং সকালে হাসপাতালে নিয়ে যান। এদিকে
নিহতের মা হতদরিদ্র আসিয়া বেগম তার একমাত্র ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

তালতলী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে। ভিকটিমের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আসামি গ্রেফতার করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...