ঐতিহাসিক মুহূর্ত: বগুড়া এখন সিটি করপোরেশন!

Date:

spot_img

ঐতিহাসিক মুহূর্তে বগুড়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বগুড়া।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর তিনি সিটি করপোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন।

এর আগে সকালে ঢাকার গুলশান থেকে সড়কপথে রওনা দিয়ে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করেন প্রধানমন্ত্রী। পরে জেলা জজ আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এরপর আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় নতুন প্রশাসনিক কাঠামোর পথচলা।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে রয়েছে বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং পৈতৃক বাড়ি পরিদর্শন।

সফরের শেষপর্যায়ে বিকেলে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালে বগুড়া পৌরসভার সীমানা সম্প্রসারণ করে ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। সে সময় থেকেই সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে আজ সেই পরিকল্পনার বাস্তব রূপ পেল বগুড়া।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...