দেওয়ানগঞ্জে দেহ ব্যবসায়ী বিল্লাল সহ যৌনকর্মী আটক

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দেহব্যবসা পরিচালনার অভিযোগে মোঃ বিল্লাল (৭০) সহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতদের মধ্যে রয়েছেন— যৌনকর্মী শান্তা বেগম (২৬) ও সুবণা আক্তার (২৫)। এছাড়াও আটক করা হয়েছে বিল্লালের ছেলে, ওয়ারেন্টভুক্ত আসামী সুজন এবং তার স্ত্রী সুমনাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে এসআই নাজিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...