চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৩০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুয়াডাঙ্গায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনের শুরুতেই চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ টিকাদান কর্মসূচির সার্বিক বিষয় তুলে ধরেন। তিনি জানান, সরকারি ছুটি ব্যতীত সোমবার (২০ এপ্রিল) থেকে টানা তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) প্রতিনিধি ডা. ইমরান হাম-রুবেলা রোগের ঝুঁকি, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

সিভিল সার্জন আরও জানান, জেলায় মোট ৯৮০টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এতে ৩৪১ জন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী অংশ নেবেন। পুরো কর্মসূচি তদারকিতে থাকবেন ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবরসহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন।

স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবককে নির্ধারিত সময়ে তাদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...