অবৈধভাবে ডিজেল মজুত: চুয়াডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড ও জরিমানা

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের কারিগরপাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল জলিলের ছেলে শরিফুল ইসলামের বাড়ির রান্নাঘর থেকে ৬৪৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম পূর্বে মুদি ও জ্বালানি তেলের ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে তিনি সিট-কাপড়ের ব্যবসা করেন। তবে বৈধ লাইসেন্স ছাড়াই তিনি নিজ বাড়িতে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখেন। বাজারে জ্বালানি তেলের সংকট চলাকালেও অধিক মুনাফার আশায় তিনি তেল বাজারজাত না করে গোপনে সংরক্ষণ করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন। পরে তিনি বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারকে অবহিত করেন। তার নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল্লাহ আল শামীম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অভিযোগ প্রমাণিত হওয়ায় শরিফুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দ করা ডিজেল উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীনের জিম্মায় রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ওই ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল শামীম বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের বেআইনি কর্মকাণ্ড দমনে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...