বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো স্টার বাস খাদে, শিশুসহ আহত ৫

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েছে ঢাকাগামী ইউরো স্টার লাইন পরিবহনের একটি বাস। এ দুর্ঘটনায় দুই বছরের শিশুসহ অন্তত পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​আহত ব্যক্তিরা হলেন— গৌরনদীর মো. মাহবুব (৩৯) ও শিশু আব্দুর রহমান (২), বরিশালের মনিরুজ্জামান (৩৮) ও মমতাজ বেগম (৬০) এবং চট্টগ্রামের জামাল হোসেন (৩৩)।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘ঢাকা মেট্রো-ব-১২-২৭৯৫’ নম্বরের ইউরো স্টার লাইন পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। আশোকাঠী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুত গতিতে সড়কের পাশে খাদে ছিটকে পড়ে।

​খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট এবং গৌরনদী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে অবিলম্বে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

​দুর্ঘটনার পরপরই ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় আধঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ তৎপরতায় দুর্ঘটনাকবলিত এলাকা থেকে যানবাহন সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...