বাংলা বাউলের ১৮ বছরে পদার্পণ, সভাপতিতে পরিবর্তন

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো
খুলনার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা বাউল’ ১৭ বছর অতিক্রম করে ১৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ সময় ধরে সংগঠনটি নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংগঠন সূত্রে জানা গেছে, মোঃ আতিয়ার রহমান সানা ২০২৪ সালে সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। তবে গত ১৭ এপ্রিল ২০২৬ তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রখ্যাত জাতীয় দৈনিক মুখপত্র পত্রিকার খুলনা স্টাফ রিপোর্টার মোঃ রাজিবুল ইসলাম রাজীবকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংগঠনের কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী তিন বছরে ‘বাংলা বাউল’-এর কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে পরিচালিত হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অচিরেই এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ অনুষ্ঠানে সংগঠনের নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...