ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

গরম পড়তে না পড়তেই শুরু হলো ঈদগাঁওতে মাত্রাতিরিক্ত লোডশেডিং। ফলে, চরম পযার্য়েই বিপাকে পড়েন ব্যবসায়ীসহ সাধারন গ্রাহকরা।

জানা যায়, ব্যস্তবহুল বানিজ্যিক কেন্দ্র হিসেবে সুপরিচিত ঈদগাঁও বাজার। এই বাজারে বিদ্যুৎ বিভ্রান্ট চরমে উঠেছে। দেখার যেন কেউ নেই।
বাজারে বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কম্পিউটার,ফটোকপি,প্রিন্ট সহ অসংখ্য ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিদ্যুৎ যত ক্ষণ থাকবে,ততক্ষণ তাদের আয়ের চাকা ঘুরবে
আধাঘন্টাও বিদ্যুৎ স্থায়ী হচ্ছেনা।

এছাড়াও বাজার কেন্দ্রীক ৫/৬টি হাসপাতাল ও এক্স-রে,প্যাথলজি সেন্টার ও ডেন্টাল চিকিৎসা লয় রয়েছে। এসব স্থানে ফ্রিজগুলোতে দামী ইন জেকশন রয়েছে। রোগীর সেবার প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের কারনে হাসপাতালের জিনিসপত্র নষ্ট হওয়ার উপক্রম শুরু হয়। অন্যদিকে ঈদগাঁও উপজেলা আওতাধীন পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লাজুড়ে অসংখ্য ঘরবাড়ীতে ফ্রিজ, রাইসকুকার, মটরসহ বিদ্যুৎতের উপর নির্ভরশীল বহু জিনিস রয়েছে। মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে ফলে ফ্রিজে রক্ষিত মাছ-মাংস ও খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।

অপরদিকে মসজিদে নামাজরত মুসল্লীরা চরম বিপাকে পড়েছে। স্কুল মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী রা লেখাপড়া নিয়ে বেকায়দায় পড়েন। সে সাথে আসন্ন এসএসসি-দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রছাত্রীরা বিদ্যুৎতের ঘনঘন লোডশেডিংয়ের কারনে হিমশিম পড়েছেন।

পবিস সূত্র মতে, জেনারেশন কম থাকার কারনে ঈদগাঁও ৩৩ কেভি ফিডার (ঈদগাঁও-বাইশারী- খুরুষ্কুল উপকেন্দ্র) এ চাহিদা ২৪ মেগাওয়াট বরাদ্দ ১২ মেগাওয়াট। লোডশেডিং ১২ মেঃওঃ। জেনারেশন কম থাকার কারণে যেকোন সময় ঢাকা হতে এনএলডিসি কর্তৃক যেকোন উপজেলার বিদ্যুৎ বিতরণ লাইন (৩৩ কেভি) বন্ধ করা হচ্ছে। সকলকে ধৈর্য্য ধারন করার অনুরোধও জানানো হয়।

ব্যবসায়ী নাছির উদ্দীন জানান,সম্প্রতি কয়দিন ধরে ঈদগাঁও বাজারসহ আশপাশ এলাকায় দৈনিক ৬/৭ বারেরও অধিক বিদ্যুৎ লোডশেডিং চলছে। ব্যবসা বানিজ্য নিয়ে বেকায়দায় রয়েছি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...