‎পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: নিপা বেকারি পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২ কোটি টাকা ‎

Date:

spot_img

‎পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জনপ্রিয় ‘নিপা বেকারি’র কারখানা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও অন্যান্য মালামালসহ প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎স্থানীয় সূত্র ও শ্রমিকদের বরাতে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি।

‎খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে কারখানার মূল্যবান মেশিনারিজ, কাঁচামাল এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত ৫টি ব্যাটারিচালিত যান সম্পূর্ণ পুড়ে যায়।

‎আগুন নেভানোর সময় পাইপের আঘাতে মো. সাদেক নামে এক স্থানীয় ব্যবসায়ী গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
‎বেকারির মালিক নুর হোসেন জানান, তার প্রতিষ্ঠানে বেশ কয়েকজন শ্রমিক কাজ করতেন। ব্যবসার মন্দা পরিস্থিতি ও ঋণের চাপের মধ্যে এই অগ্নিকাণ্ড তাকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। এর আগে দু’বার ছোটখাটো আগুন লাগার ঘটনা ঘটলেও এবারের ক্ষয়ক্ষতি সবকিছুকে ছাড়িয়ে গেছে।

‎পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও জনবল সংকট ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আশপাশের পুকুরগুলোতে পানি কম থাকায় দূরবর্তী স্থান থেকে পানি এনে আগুন নেভাতে হয়েছে।

‎অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...