যথাযোগ্য মর্যাদায় খুলনায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Date:

spot_img

খুলনা প্রতিনিধি

বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী এ আয়োজন করে খুলনা জেলা প্রশাসন। বর্ষবরণ, বৈশাখি শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।এবারের বাংলা নববর্ষের প্রতিপাদ্য ছিল— ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’।

সকালে খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য ও বাঙালির সাংস্কৃতিক চেতনাকে লালন করার ওপর গুরুত্বারোপ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
দিনব্যাপী লোকজ মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ ও খাবারের সমাহার ছিল, যা দর্শনার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

নববর্ষ উদযাপনের এ আয়োজন খুলনাবাসীর মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয় এবং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...