কয়রায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খুলনার কয়রা উপজেলায় উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সাড়ে ৭টায় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ ভোজের মধ্য দিয়ে নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এবারের নববর্ষের শোভাযাত্রা ছিল বিশেষ আকর্ষণ। উপজেলা প্রশাসন ও মদিনাবাদ যুব সংঘের যৌথ আয়োজনে শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা উপকরণ ও সংস্কৃতির উপস্থাপন দর্শনার্থীদের মুগ্ধ করে।

নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে বসে গ্রামীণ মেলা। পাশাপাশি ঘুড়ি উড়ানো, কাঁচি টানা, হাঁড়িভাঙা ও বিভিন্ন গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উৎসবে যোগ করে বাড়তি আনন্দ।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...