প্রবাসীর জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরাক প্রবাসী বনি আমিন তার ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টার অভিযোগ তুলে ধরেছেন। তিনি দাবি করেন, স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু নাজিম ও তার সহযোগীরা জাল দলিলের মাধ্যমে তার বৈধ সম্পত্তি দখলের চেষ্টা করছে।

লিখিত বক্তব্যে বনি আমিন জানান, প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে তিনি দেশে একটি জমি ক্রয় করেন। জমি ক্রয়ের সময় সকল আইনগত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা হয়। বর্তমানে জমিটির রেকর্ড, নামজারি (মিউটেশন) ও খাজনা তার নামেই হালনাগাদ রয়েছে।

তিনি অভিযোগ করেন, এস এম হায়দার আলীর সন্তান নাজিম, হাফিজা সুলতানা, হাবিবা সুলতানা ও খাদিজা সুলতানা একটি জাল দলিল তৈরি করে তার জমি দখলের চেষ্টা করছে। এ ছাড়া কথিত আর্মি ড্রাইভার আরিফ মঞ্জুর পূর্বে জমিটি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে পরবর্তীতে নাজিমের সঙ্গে যোগসাজশে উল্লিখিত নারীদের নামে নামমাত্র মূল্যে দলিল সম্পন্ন করে।

বনি আমিন আরও অভিযোগ করেন, “আমরা জমিতে গেলে নাজিম ও তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মিথ্যা ধর্ষণ মামলার হুমকি দেয়। এমনকি তার স্ত্রী গাছে উঠে আমাদের জমির সাইনবোর্ড খুলে নিয়ে যায়।”

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, ২০২০ সাল থেকে নাজিম ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও তারা এখনো সক্রিয় রয়েছে এবং নতুন করে প্রভাবশালী মহলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পুনরায় দখলের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বনি আমিন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার বৈধ সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...