
এস এইচ খোকন, ফেনী
ফেনীর বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক আহ্বায়ক কমিটির সভাপতি মো. হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম ও আব্দুল্লাহ আল এমরান।
এছাড়াও অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাহাব উদ্দিন মেম্বার, শেখ দাউদ বেলাল, খোকন মীর (অভিভাবক), সাইফুল ইসলাম পাটোয়ারী এবং ডা. শেখ রাসেল।
বক্তারা তাঁদের বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ১০ম শ্রেণির ছাত্রছাত্রীরা পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার প্রদান করে।
সবশেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





