রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল রিকশাচালকের লাশ

Date:

spot_img

নাফিজ আহমেদ, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন খান (৪২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের ডাক্তারখানা সংলগ্ন পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লিটন খান সদর উপজেলার বরাট ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আক্কাস খান। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইসমাইল নামে এক যুবক নদীতে গোসল করতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী হালিমা বেগম জানান, শনিবার সন্ধ্যার পর প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন লিটন খান। রাত ১০টার দিকে তাকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। পরে রাত ১১টা ও রাত ২টা পর্যন্ত একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা যায়নি। একপর্যায়ে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। সকালে নদীতে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, নৌপুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...