কলারোয়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, ভিডিও কল নিয়ে তদন্তে পুলিশ

Date:

spot_img

মোতাছিম বিল্লাহ সবুজ, সাতক্ষীরা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় শারমিন (নাম পরিবর্তিত) নামে এক গৃহবধূ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মালয়েশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী বলে জানা গেছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার রায়টা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে শারমিন তার স্বামীর সঙ্গে দীর্ঘ সময়—প্রায় ১ ঘণ্টা ৩৭ মিনিট—ভিডিও কলে কথা বলছিলেন। পারিবারিক কলহের কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, ঘটনাস্থল থেকে একটি লাইটার ও গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মোবাইলটি একটি স্ট্যান্ডের ওপর স্থাপন করা ছিল। তিনি বলেন, “মৃত্যুর আগে তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। তিনি ভিডিও কল চলাকালীন আত্মহত্যা করেছেন, নাকি কল শেষ হওয়ার পর—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ওসি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...