দিনাজপুর টেক্সটাইল মিল পুনরুজ্জীবনে কাজ শুরু: প্রতিমন্ত্রী শরীফুল আলম

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আনার মাধ্যমে পুনরায় উৎপাদন কার্যক্রম চালু করার লক্ষ্যে কাজ চলছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, “দিনাজপুর টেক্সটাইল মিল এ অঞ্চলের মানুষের গর্বের প্রতিষ্ঠান ছিল। দীর্ঘদিন ধরে এটি বন্ধ রয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি রয়েছে। সেই লক্ষ্যেই আমরা কাজ শুরু করেছি।”

তিনি আরও জানান, ইতোমধ্যে রাজশাহী টেক্সটাইল মিল পরিদর্শন করা হয়েছে এবং পরবর্তীতে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। দিনাজপুর টেক্সটাইল মিলটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “খুব বেশি দেরি হবে না। আন্তর্জাতিক টেন্ডার প্রক্রিয়া চলছে। আশা করছি দ্রুতই মিলটি পুনরায় চালু হয়ে কর্মচাঞ্চল্য ফিরে পাবে।”

এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি, যুগ্ম সচিব ও বিটিএমসি পরিচালক (কমার্স) এইচ এম নুরুল ইসলাম, বিটিএমসির প্রকল্প পরিচালক ও সচিব কাজী ফিরোজ হোসেন, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা পাল, মিলের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার সদরপুরে ৩৬ দশমিক ৫৪ একর জমির ওপর ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয় দিনাজপুর টেক্সটাইল মিল। প্রায় ১ হাজার ৩৫০ শ্রমিক নিয়ে যাত্রা শুরু করা মিলটি শুরুতে লাভজনক হলেও পরবর্তীতে নানা জটিলতায় লোকসানে পড়ে। অবশেষে ২০০৭ সালে এটি বন্ধ হয়ে গেলে সহস্রাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...