তিন সাংবাদিককে ‘মিথ্যা মামলায় ফাঁসানো’র অভিযোগ, লৌহজংয়ে প্রতিবাদ

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দৈনিক নিরপেক্ষ ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনকালে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটক দুই চোরের ঘটনা কভার করতে যান। ওই রাতে গণপিটুনিতে দুই ব্যক্তি গুরুতর আহত হন। পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে ভিডিও ও সংবাদ সংগ্রহ করেন সুরুজ। পরবর্তীতে আহত দুই ব্যক্তি মারা গেলে তাকে হত্যা মামলায় ষষ্ঠ আসামি করা হয়।

বক্তারা দাবি করেন, ভিডিও ফুটেজে দেখা যায়—সুরুজ উপস্থিত হয়ে কাউকে মারধর না করতে অনুরোধ করছেন। তবুও একটি অসাধু চক্র, যাদের নানা অপকর্ম ও মাদক ব্যবসার খবর সুরুজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল, পরিকল্পিতভাবে তাকে মামলায় জড়িয়েছে। এছাড়া ঘটনাস্থলে সময়মতো পুলিশ উপস্থিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও তারা উল্লেখ করেন।

এদিকে, মুন্সীগঞ্জে এনটিভির প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভের বিরুদ্ধেও পৃথকভাবে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ওঠে। মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মিজানুর রহমানের ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশের জেরে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে বলে জানানো হয়।

মানববন্ধন থেকে এসব ‘মিথ্যা ও বানোয়াট মামলা’ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিবসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়া সাংবাদিক সুরুজের স্ত্রী ও স্থানীয় এলাকাবাসীরাও কর্মসূচিতে অংশ নেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...