খুলনায় শীর্ষ সন্ত্রাসী সুজন অস্ত্রসহ গ্রেপ্তার, র‍্যাবের অভিযান

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীতে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মোঃ সুজন সরকার (২৮)কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা সুজন সরকারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব সদস্যরা তাকে সঙ্গে নিয়ে তার নিজ বসতবাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র আরও জানায়, সুজন সরকার দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব জানিয়েছে, নগরীতে সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...