ফুলবাড়ীয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন, দুই দিনে ২৩০ নতুন গ্রাহক

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রামাঞ্চলে স্মার্ট ব্যাংকিং সেবা সম্প্রসারণে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার চৌধুরী কমপ্লেক্সে একটি বিশেষ সেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পরে এ উপলক্ষে একটি র‌্যালিও অনুষ্ঠিত হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া শাখার ব্যবস্থাপক আবু সাঈদ মোহাম্মদ ফখরুল আলম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দিকে গ্রাহকদের এগিয়ে নিতে এই ক্যাশলেস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী সহজেই ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুইদিনব্যাপী এ ক্যাম্পেইনে ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য বিভিন্ন সেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল সম্পূর্ণ বিনামূল্যে নতুন ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিক ডেবিট কার্ড প্রদান, বায়োমেট্রিক নিবন্ধন, নিরাপদ লেনদেন ব্যবস্থা এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ। পাশাপাশি ডিজিটাল ফান্ড ট্রান্সফার সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।

ক্যাম্পেইন চলাকালে বিকেল পর্যন্ত মোট ২৩০ জন নতুন ক্যাশলেস গ্রাহক যুক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফখরুল আলম বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবার সঙ্গে যুক্ত হতে পারছেন। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ফুলবাড়ীয়া অঞ্চলে ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল করবে এবং মানুষের জীবনযাত্রা সহজ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নগদবিহীন লেনদেন ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়াবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...