তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Date:

spot_img

আবুল হাসান, কোটচাঁদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ​উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে কোটচাঁদপুর উপজেলার তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। সিনিয়র শিক্ষক মোঃ হাসানুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
​সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা এই বিদ্যালয়ের দূত। কঠোর পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে হবে।​

শিক্ষার্থীদের পরীক্ষার হলের শৃঙ্খলা এবং শেষ সময়ের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।​বিদায়ী শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন।​

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে ছোট ছোট উপহার ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...