ডাউন সিনড্রোম শিশুদের যত্নে বিশেষ গুরুত্বারোপ, চাইল্ড হেল্পলাইন ১০৯৮ আধুনিকায়নের নির্দেশ

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, এমপি ডাউন সিনড্রোমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি অধিক যত্ন ও সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সমাজসেবা অধিদপ্তর পরিদর্শনকালে তিনি চাইল্ড হেল্পলাইন ১০৯৮ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং এর সফটওয়্যার দ্রুত আধুনিকায়নের নির্দেশ দেন। তিনি বলেন, আধুনিক প্রতিবেদন ব্যবস্থা চালু হলে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সেবাগ্রহীতাদের তথ্য আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

মন্ত্রী প্রশিক্ষণ কার্যক্রম, ডে-কেয়ার সেন্টার এবং অন্যান্য সেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিজের সন্তানের মতো আদর ও মমতায় লালন-পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...