উত্তাপ পেরিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক কি ফের স্বাভাবিকতার পথে?

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ টানাপোড়েনের পর দিল্লি ও ঢাকার মধ্যে আবারও কূটনৈতিক যোগাযোগ জোরদার হচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর নতুন সমীকরণের ইঙ্গিত দিলেও আস্থার সংকট এখনো পুরোপুরি কাটেনি।

দীর্ঘ অস্বস্তির পর ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন গতি দেখা যাচ্ছে। সেই প্রেক্ষাপটে দিল্লি সফরে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরটি দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

নতুন সরকারের প্রতিনিধি হিসেবে এটি তার প্রথম গুরুত্বপূর্ণ ভারত সফর। দিল্লিতে পৌঁছেই তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। পরে একসঙ্গে নৈশভোজেও অংশ নেন।

গতকাল বুধবার ৮ এপ্রিল তার বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এছাড়া বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও তার আলোচনা হয়েছে।

গঙ্গা পানি চুক্তি নবায়ন, স্থগিত বাণিজ্য সুবিধা পুনর্বহাল এবং অতিরিক্ত জ্বালানি সরবরাহ ছিল আলোচনার মূল বিষয়। এসব ইস্যুতে দুই দেশ কতটা এগোতে পারে, এখন সেদিকেই নজর।

তবে সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তাই দিল্লির সরকারি অবস্থান এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

কূটনৈতিকভাবে আরেকটি গুরুত্বপূর্ণ দিকও সামনে এসেছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল ড. খলিলুর রহমান ও এস জয়শঙ্কর একই বিমানে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। কূটনীতিতে এমন ঘটনা খুবই বিরল। এতে বোঝা যায়, দুই পক্ষই একে অন্যকে গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. হুমায়ুন কবির দিল্লিতে বিজেপি কার্যালয় পরিদর্শন করছেন। দলের বৈদেশিক শাখার প্রধান ড. বিজয় চৌথাইওয়ালের সঙ্গে তার বৈঠকও হচ্ছে। এটিও রাজনৈতিক যোগাযোগের নতুন বার্তা দিচ্ছে।

‘দিল্লি না ঢাকা’ স্লোগানের রেশ

২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানের সময় ভারতবিরোধী মনোভাব তীব্র হয়ে উঠেছিল। রাজপথে শোনা গেছে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান। ভারতীয় পণ্য বয়কটের ডাকও দেওয়া হয়। ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলার ঘটনাও ঘটে।

এর প্রতিক্রিয়ায় ভারত ভিসা কার্যক্রম সীমিত করে। কিছু বাণিজ্য সুবিধা তুলে নেয়। বাতিল হয় নির্ধারিত ক্রিকেট সফরও।

এখন পরিস্থিতি কিছুটা বদলেছে। তবে দুই দেশের মানুষের একাংশের মধ্যে অবিশ্বাস এখনো রয়ে গেছে। সেই বাস্তবতা উপেক্ষা করা দুই সরকারের পক্ষেই সহজ হবে না।

দিল্লির কৌশলে কি বদলের আভাস

বিবিসি সূত্রে জানা গেছে, ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে একজন মুসলিম বুদ্ধিজীবীকে পাঠানোর বিষয়টি বিবেচনায় আছে। এমন সিদ্ধান্ত হলে তা হবে বিরল রাজনৈতিক নিয়োগ।

এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের জনমতের প্রতি একটি বার্তাও যেতে পারে। দিল্লি যে ভাবমূর্তির প্রশ্নটিকেও গুরুত্ব দিচ্ছে, সেই ইঙ্গিত মিলতে পারে তাতে।

বিশেষজ্ঞরা যা বলছেন

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রীরাধা দত্ত মনে করেন, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব নতুন নয়। তবে ২০২৪ সালের পর বদলে যাওয়া বাস্তবতায় দিল্লিকে এখন সেই মনোভাবকেও গুরুত্ব দিতে হবে।

তার মতে, পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ভারতের অবস্থানে বড় পরিবর্তন দেখা যাবে না।

ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাকরঞ্জন চক্রবর্তী ভিন্ন সুরে কথা বলেছেন। তার মতে, সম্পর্কের টানাপোড়েন নতুন কিছু নয়। অর্থনীতি, বাণিজ্য ও বাস্তব স্বার্থই শেষ পর্যন্ত সম্পর্ককে সামনে নিয়ে যায়।

আওয়ামী লীগ ইস্যু কি বাধা হবে

সম্পর্কের আরেকটি সংবেদনশীল দিক হলো আওয়ামী লীগ প্রসঙ্গ। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় বিষয়টি আরও জটিল হয়েছে। বাংলাদেশ তার প্রত্যর্পণ চাইলেও ভারত এ বিষয়ে সাড়া দেয়নি।

তবে সাবেক কূটনীতিক সৌমেন রায়ের মতে, কূটনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিল। এখন বিএনপি সরকারের সঙ্গে নতুন সম্পর্ক গড়ার বাস্তবতা সামনে এসেছে।

সামনে কী

সব মিলিয়ে দুই দেশই সম্পর্ক পুরোপুরি ভেঙে যেতে দিতে চায় না। অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক স্থিতিশীলতায় উভয়েরই স্বার্থ জড়িত।

তাই প্রশ্ন এখন একটাই। ‘দিল্লি না ঢাকা’ স্লোগানের উত্তাপ পেরিয়ে বাস্তব কূটনীতিতে দিল্লি ও ঢাকা কতটা কাছাকাছি আসতে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...