ঝর্ণা ফিলিং স্টেশনে তেল না পেয়ে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

Date:

spot_img

রিফাত আলী, জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় অবস্থিত ঝর্ণা ফিলিং স্টেশনে তেল না দেওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়েছেন মোটরসাইকেল চালকরা। এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা জামালপুর-দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে আসা মোটরসাইকেল চালকরা ঝর্ণা ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেক চালক তেল না পাওয়ার অভিযোগ করেন। এতে একপর্যায়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে তাদের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেল না পেয়ে ক্ষুব্ধ চালকরা ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে নেমে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের যান চলাচল বন্ধ করে দেন। এতে ওই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

বিক্ষুব্ধ বাইক চালকদের অভিযোগ, ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের যথাযথভাবে তেল সরবরাহ করা হচ্ছে না। এতে জরুরি কাজে বের হওয়া অনেক চালক চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কেউ কেউ অভিযোগ করেন, সঠিক ব্যবস্থাপনার অভাব ও বিশৃঙ্খলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সড়ক অবরোধের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা বিক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

এ বিষয়ে ঝর্ণা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...