‎রংপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

Date:

spot_img

রিয়াদ ইসলাম, রংপুর প্রতিনিধি

‎রংপুরে অনুসন্ধানী সংবাদ প্রকাশ ও মাদক চোরাচালান নিয়ে কাজ করার জেরে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সংবাদকর্মী। ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে রংপুরের মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান। খন্দকার রাকিবুল ইসলাম দৈনিক আমাদের সময় পত্রিকার রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের ডিজিটাল এর সঙ্গেও যুক্ত রয়েছেন।

‎ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, সম্প্রতি তিনি মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদাবাজির ঘটনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এছাড়া তিনি বর্তমানে রংপুর বিভাগের ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক চোরাচালান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রস্তুতের কাজ করছিলেন। এই দুইটি সংবেদনশীল ইস্যুতে কাজ করার কারণেই একটি অসাধু চক্র তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে বলে দাবি করেন তিনি।

‎সাংবাদিক রাকিবুল ইসলাম জানান, গত ১ এপ্রিল সন্ধ্যার দিকে অভিযুক্ত আহসান হাবীব নীরব তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়।তিনি বলেন, আমি সে সময় মোটরসাইকেল চালানোর কারণে ফোন রিসিভ করতে পারিনি। পরে আমার মায়ের নম্বরে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। শুধু তাই নয়, আমাকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলে মারধর এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি আরও বলেন,একজন সাংবাদিক হিসেবে সত্য তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এখন নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি।

‎অভিযোগে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে আহসান হাবীব নীরব (১৯)-এর নাম। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে। জানা গেছে, পড়াশোনার সুবাদে গত প্রায় দুই বছর ধরে তিনি রংপুর নগরীতে অবস্থান করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং ওই গ্যাংয়ের নেতৃত্বেও রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

‎এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।

‎ঘটনাটি রংপুরের সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের এভাবে হুমকির মুখে পড়া গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করছেন স্থানীয় সাংবাদিকরা। তাদের মতে, চাঁদাবাজি ও মাদক চোরাচালানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের কারণে যদি সাংবাদিকরা হুমকির শিকার হন, তবে তা শুধু একজন ব্যক্তির জন্য নয় পুরো গণমাধ্যমের জন্যই একটি অশনিসংকেত। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অনুসন্ধানী সাংবাদিকতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এতে সমাজের গুরুত্বপূর্ণ অপরাধচক্রগুলো আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল। সত্য উদঘাটনের দায়িত্ব নিয়ে কাজ করা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। রংপুরের এ ঘটনা আবারও প্রমাণ করে, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিলে এখনও সাংবাদিকদের নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। তাই দ্রুত তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...