ডাক, টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Date:

spot_img

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ সচিবালয়ে মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ খাতে আরও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, দূতাবাসের ইকনোমিক অফিসার জো বসকি, পলিটিক্যাল ইকনোমিক কাউন্সেলর এরিক গিলান সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...