পদ্মায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়র দশম শ্রেণির শিক্ষার্থী।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মুন্সীগঞ্জের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার চার বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আরাফাত হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...