মুন্সীগঞ্জে স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ঘুষ কান্ডে শোকজ

Date:

spot_img

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো: মিজানুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও বিভিন্ন পত্র-পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর বিব্রত সিভিল সার্জন কার্যালয়। ঘুষ কান্ডে অভিযুক্তকে তিন দিনের মধ্যে ভাইরাল ভিডিও ফুটেজের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা: কামরুল জমাদ্দার জানান, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ভিডিওর বিষয়ে তাকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে লিখিত ভাবে জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিক ও সচেতন মহলের দাবী, স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের ভাইরাল ঘুষ গ্রহণে কান্ডের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন জরুরি। এ ঘটনার কার্যক্রম যদি শোকজ ও তদন্তের মধ্যে আটকা থাকে তাহলে জেলার স্বাস্থ্য বিভাগে অসৎ ব্যক্তিদের দৌরাত্ম বৃদ্ধি পাবে। ঘুষখোরদের কাছে আরো বেশি জিম্মি হবে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ। কর্তৃপক্ষ সঠিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে অনৈতিক সুবিধা বন্ধে যুগান্তকারী ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...