
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কেন্দুয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গন জাতীয় সঙ্গীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। এ সময় পতাকা উত্তোলন ও র্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন নেত্রকোনা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আতাউল হক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ,উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মতিউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া,বিএনপি নেতা মজনুর রহমার খন্দকার মজনু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান,কেন্দুয়া জামায়াত ইসলামীর উপজেলা আমীর সাদেকুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম শান্তি প্রমুখ।





