শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি

Date:

spot_img

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার দাবীতে এবং স্থানীয় জেলে-বাওয়ালীদের জীবন জীবিকার সুরক্ষার দাবীতে শ্যামনগরের মুন্সিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে শত শত সাধারণ জেলে, বাওয়ালী ও স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দিনে জেলে বাওয়ালিদের সমন্বয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুন্দরবনে বনদস্যুমুক্ত করার দাবীতে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল এলাকার দরিদ্র জেলে ও বাওয়ালীরা দীর্ঘদিন ধরে একটি চক্রের চাঁদাবাজি ও বনদস্যুদের নির্যাতনে অতিষ্ঠ। জীবিকার তাগিদে বনে গেলে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করা হয়। অবিলম্বে এই বনদস্যুদের চিরতরে নির্মূল এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া এই জলদস্যুদেরকে যারা সহযোগিতা করছে তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবী করা হয়।

এ সময় উক্ত স্থানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ নুর ইসলাম হাজী, মুন্সিগঞ্জ ইউনিয়ন জামাতের আমির মোঃ আবুল হোসেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য মো: আঃ রাজ্জাক সরদার, মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসিদুর রহমান বাবু,মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমেদ আলী,মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হামজা, যুবদলের কার্য্যনির্বাহী আহ্বায়ক মিয়ারাজ হোসেন,বিশিষ্ট সমাজ সেবক কৃষ্ণপদ পরামাণ্য, জামায়াত নেতা বাবলু রহমান, ৪ নং ওয়ার্ডের কার্য্যকরী সদস্য আঃ তালেব, জেলে প্রতিনিধি ও আহ্বায়ক হাবিবুল্লাহ ও আঃ আতিয়ার রহমান প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের মণিকোঠায় একটাই নাম, হাজী মো. আব্দুস সাত্তার

হানিফ তালুকদার মানুষের প্রকৃত পরিচয় তার নাম, পদবি কিংবা বিত্তবৈভবে...

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের...

শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুমুক্ত করার দাবীতে এবং...

বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী ...