
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে সুগার মিল”২ নম্বার গেটের মাঠে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্মৃতি স্মরণে আয়োজিত শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে ইসলামপুর ক্রিকেট একাদশ ও মলমগঞ্জ ক্রিকেট ক্লাবের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে থাকবেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মাহেদুর হক প্রবাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ বিপ্লব মন্ডল। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া সম্পাদক মোঃ খলিলুর রহমান নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, গ্রাম ও সমবায় সম্পাদক মোঃ জেইসান ইসলাম (শানু), দেওয়ানগঞ্জ পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ছামিউল আজম শান্ত, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইমুজ্জামান মন এবং একেএম কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ উসমান গণি উজ্জ্বল।
এ ছাড়া উপস্থিত থাকবেন ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ খাজা আলম, একেএম কলেজ শাখার প্রচার সম্পাদক মোঃ সজিব, গণঅধিকার পরিষদ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সদস্যসচিব ইঞ্জিনিয়ার মোঃ দুলাল হোসেন এবং দেওয়ানগঞ্জ পৌর বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক একেএম মাহবুবুল হক (বাবু)।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।”





