গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি তাজা ককটেল উদ্ধার

Date:

spot_img

​ গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় একটি পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকা থেকে এসআরবির (SRB) সদস্যরা ককটেলগুলো উদ্ধার করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে ওই এলাকার টরকী পান ভাণ্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত গৌরনদী থানা পুলিশকে খবর দেন।
​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে ফেলেন। পরবর্তীতে খুলনা-৬ এর এসআরবির বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় দুপুর সোয়া দুইটার দিকে ককটেলগুলো নিরাপদে উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কারা, কি উদ্দেশ্যে সেখানে এনে রেখেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলেও জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

দেওয়ানগঞ্জে শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জে সুগার মিল"২ নম্বার...

শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে...

সিরাজগঞ্জের মানুষের হৃদয়ের মণিকোঠায় একটাই নাম, হাজী মো. আব্দুস সাত্তার

হানিফ তালুকদার মানুষের প্রকৃত পরিচয় তার নাম, পদবি কিংবা বিত্তবৈভবে...

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা খুলনায় নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের...