তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে আটক ৭

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ছয়জন এবং ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ মোট সাতজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে তিতাস থানা পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—উপজেলার মজিদপুর ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের মোহাম্মদ আইয়ুব (৩৩), ইউসুফপুর গ্রামের তারেক ফরাজি (৩২), তুলাকান্দি গ্রামের মোহাম্মদ বাবু (৩০), মনাইরকান্দি গ্রামের শাওন (৩০), একই গ্রামের আশিক (২৫), গাজীপুর গ্রামের রাশেদ ফরাজি এবং তাড়িয়াকান্দি গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ রাকিবুল (প্রকাশ বুলেট)।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক আইয়ুবের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তার মাদকসংক্রান্ত কিছু ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও জানা গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় মারামারি, চুরি-রাহাজানি এবং কয়েক মাস আগে এক সংখ্যালঘু ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, উপজেলার বিভিন্ন গ্রামে মাদকসেবনকালে ছয়জনকে এবং ওয়ারেন্টভুক্ত অপর এক আসামিকে আটক করা হয়েছে। পরে তাদের কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মডেলিং থেকে অভিনয়, নিজের স্বপ্নপূরণে এগিয়ে যাচ্ছেন জুবাইদা জারা

ফ্যাশনের প্রতি ভালো লাগা থেকে শুরু, আর সেই ভালো...

তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে আটক ৭

বিশেষ প্রতিনিধি কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ছয়জন...

‎কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ ‎

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ‎নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে...

‎বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ‎ ‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, ভারতীয়...