নড়াইলে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ অহিদুল ইসলাম (২৪) ও আশিক শেখ (৪০) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াগাতী থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে নড়াগাতী থানার বাঐসোনার দক্ষিণ ডুমুরিয়া গ্রামের আশিক শেখের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত আশিক শেখ(৪০) নড়াইল জেলার নড়াগাতি থানাধীন ডুমুরিয়া গ্রামের মৃত বালা শেখের ছেলে ও অহিদুল ইসলাম শেখ(২৪) একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে ভিত্তিতে রবিবার সকালে নড়াগাতী থানার বাঐসোনার দক্ষিণ ডুমুরিয়া গ্রাম অভিযান চালান পুলিশ। এসময় আশিক শেখের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে আশিক শেখ এবং অহিদুল ইসলামকে আটক করে। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আলী বলেন, ২০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ূর বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মাদকবিরোধী অভিযান আমাদের চলমান থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে আটক ৭

বিশেষ প্রতিনিধি কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ছয়জন...

‎কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ ‎

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ‎নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে...

‎বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ‎ ‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, ভারতীয়...

নড়াইলে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস...