‎বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

Date:

spot_img

স্টাফ রিপোর্টার
‎
‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, ভারতীয় ওষুধ ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৭ হাজার ৭৫০ টাকা।
‎
‎রোববার (২৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
‎
‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৬ বোতল বিদেশি মদ, ২৭টি শাড়ি, ৫টি ভারতীয় ওষুধ এবং ১৯১টি কসমেটিকস সামগ্রী।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

তিতাসে পুলিশের বিশেষ অভিযান: মাদকসেবনের অভিযোগে আটক ৭

বিশেষ প্রতিনিধি কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবনের অভিযোগে ছয়জন...

‎কেন্দুয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ ‎

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ‎নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে...

‎বেনাপোল সীমান্তে ৪৬ বোতল বিদেশি মদসহ চোরাচালানি পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার ‎ ‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ, শাড়ি, ভারতীয়...

নড়াইলে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস...