​কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫

Date:

spot_img

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

​ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে চার নারী ও এক পুরুষসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটক এক নারীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, যে বাড়িতে এই অভিযান চালানো হয়েছে, বাড়িটির মালিক সানাউল্লাহ। অভিযানের চলার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না এবং তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

​আটক ব্যক্তিরা হলেন:
​জান্নাতুল ফেরদৌস লামিয়া (২০) গ্রাম: আকুন্দবাড়িয়া, থানা: দর্শনা, জেলা: চুয়াডাঙ্গা।
​তাজ নাহার (৪৫): গ্রাম: আকুন্দবাড়িয়া, থানা: দর্শনা, জেলা: চুয়াডাঙ্গা।
​রাজিয়া খাতুন (৩৭): গ্রাম: জলিলপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
​নাসিম রাহা (২৬): গ্রাম: ঝিকরপোতা (জিন্নাহনগর), জেলা: ঝিনাইদহ।
​মোছা. মাহফুজা খাতুন (২৭): গ্রাম: মাইলবাড়িয়া, জেলা: ঝিনাইদহ।

​ঘটনার বিষয়ে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
​

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...