কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুধসরা এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে চার নারী ও এক পুরুষসহ মোট পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে তাঁদের আটক করা হয়। এ সময় আটক এক নারীর ব্যাগ তল্লাশি করে বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যে বাড়িতে এই অভিযান চালানো হয়েছে, বাড়িটির মালিক সানাউল্লাহ। অভিযানের চলার সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না এবং তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আটক ব্যক্তিরা হলেন:
জান্নাতুল ফেরদৌস লামিয়া (২০) গ্রাম: আকুন্দবাড়িয়া, থানা: দর্শনা, জেলা: চুয়াডাঙ্গা।
তাজ নাহার (৪৫): গ্রাম: আকুন্দবাড়িয়া, থানা: দর্শনা, জেলা: চুয়াডাঙ্গা।
রাজিয়া খাতুন (৩৭): গ্রাম: জলিলপুর, থানা: মহেশপুর, জেলা: ঝিনাইদহ।
নাসিম রাহা (২৬): গ্রাম: ঝিকরপোতা (জিন্নাহনগর), জেলা: ঝিনাইদহ।
মোছা. মাহফুজা খাতুন (২৭): গ্রাম: মাইলবাড়িয়া, জেলা: ঝিনাইদহ।
ঘটনার বিষয়ে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬