‎শেকড়ের টানে শব্দের মেলবন্ধন—কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর

Date:

spot_img

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
‎
‎লোকজ সংস্কৃতির মাটির গন্ধ, সাহিত্যের সুর আর শেকড়ের টানে প্রাণের সঙ্গে প্রাণের মিলন—এই আবহে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’।

‎শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে বসে এই প্রাণের সাহিত্য আসর। সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত এ আসর হয়ে ওঠে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলা দত্ত, গল্পকার ও রবীন্দ্রসংগীত শিল্পী, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত। আলোচক হিসেবে অংশ নেন কবি ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সভাপতি, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব এবং কবি আবুল বাসার তালুকদার, লোকসাহিত্য সংগ্রাহক, বাংলা একাডেমি।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক কোহিনুর আলম, সম্মানিত সদস্য, কেন্দুয়া প্রেসক্লাব।

‎কবিতা, গল্প, লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির নানা কথনে আসরটি যেন হয়ে ওঠে হারিয়ে যেতে বসা শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক নির্মল আহ্বান। শব্দের ভেতর দিয়ে উঠে আসে মাটি ও মানুষের গল্প, আর সাহিত্যের আলোয় নতুন করে উজ্জ্বল হয়ে ওঠে লোকজ সংস্কৃতির চিরচেনা রূপ।

‎সাহিত্য যেখানে হৃদয়ের কথা বলে, সংস্কৃতি যেখানে শেকড়ের পরিচয় বহন করে—সেখানেই জন্ম নেয় এমন প্রাণের আসর। কেন্দুয়া লোকজ সাহিত্য আসর সেই শেকড়ের টানেই মানুষকে কাছে টানার এক সুন্দর প্রয়াস।
‎
‎
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের প্রেমের গান

বিনোদন প্রতিবেদক: গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের লেখা গানে...

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...