নিউমুরিং টার্মিনাল চুক্তিতে চাকরি হারাবেন না কেউ: বাণিজ্যমন্ত্রী

Date:

spot_img

সক্ষমতা বাড়ার পাশাপাশি বাড়বে কর্মীদের পারিশ্রমিক, সিলেটে প্যাকিং হাউজ বাস্তবায়নের আশ্বাস

নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তিকে দেশ বিক্রির সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অমূলক ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এ চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে সিলেট সিটি করপোরেশনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিউমুরিং টার্মিনাল পরিচালনার চুক্তির ফলে বন্দরের কার্যক্রমের সক্ষমতা বাড়বে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারে কাজ করা হবে।

এদিকে, সিলেট বিমানবন্দরে দ্রুততম সময়ের মধ্যে প্যাকিং হাউজ বাস্তবায়নের আশ্বাস দেন মন্ত্রী। এটি চালু হলে সিলেট থেকে শাকসবজি রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য দেশের গর্ব। এ ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...

হোমনায় কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, দুই ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা!

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায়...