কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
লোকজ সংস্কৃতির মাটির গন্ধ, সাহিত্যের সুর আর শেকড়ের টানে প্রাণের সঙ্গে প্রাণের মিলন—এই আবহে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে বসে এই প্রাণের সাহিত্য আসর। সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্যের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজিত এ আসর হয়ে ওঠে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেলা দত্ত, গল্পকার ও রবীন্দ্রসংগীত শিল্পী, কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত। আলোচক হিসেবে অংশ নেন কবি ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সভাপতি, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাব এবং কবি আবুল বাসার তালুকদার, লোকসাহিত্য সংগ্রাহক, বাংলা একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, কেন্দুয়া প্রেসক্লাব। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক কোহিনুর আলম, সম্মানিত সদস্য, কেন্দুয়া প্রেসক্লাব।
কবিতা, গল্প, লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির নানা কথনে আসরটি যেন হয়ে ওঠে হারিয়ে যেতে বসা শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক নির্মল আহ্বান। শব্দের ভেতর দিয়ে উঠে আসে মাটি ও মানুষের গল্প, আর সাহিত্যের আলোয় নতুন করে উজ্জ্বল হয়ে ওঠে লোকজ সংস্কৃতির চিরচেনা রূপ।
সাহিত্য যেখানে হৃদয়ের কথা বলে, সংস্কৃতি যেখানে শেকড়ের পরিচয় বহন করে—সেখানেই জন্ম নেয় এমন প্রাণের আসর। কেন্দুয়া লোকজ সাহিত্য আসর সেই শেকড়ের টানেই মানুষকে কাছে টানার এক সুন্দর প্রয়াস।
সম্পাদক ও প্রকাশক: দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান সম্পাদক : আলী কদর পলাশ।
সম্পাদক ও প্রকাশক কর্তৃক গোল্ড প্যালেস, ০৩ বেইলী রোড (১০ নাটক স্মরণী) ঢাকা-১২০৭ থেকে প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি টয়েনবি সার্কুলার রোড মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। নিউজ সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগাযোগ করুন : মো. সাইফুল ইসলাম, ফোন: ০১৭৩৩৪৩৭৫৯৬ অথবা ০৯৬৯৬৪৩৭৫৯৬