‎কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ একাডেমিতে অধ্যক্ষের যোগদান

Date:

spot_img

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
‎
‎নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সাফিয়া খোরশেদ মডেল একাডেমিতে নতুন অধ্যক্ষ যোগদান করেছেন। দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন একজন শিক্ষাবিদকে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

‎বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে একাডেমি প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনিযুক্ত অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

‎নতুন অধ্যক্ষ দায়িত্ব গ্রহণের পর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়া যেমন সম্মানের, তেমনি এটি বড় দায়িত্বও। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতা প্রয়োজন।

‎তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই হবে অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী আব্দুস ছাত্তার, কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাশার, পৌর বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির (সুরুজ )কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এ ছাড়া একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  নবনিযুক্ত অধ্যক্ষের দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রশংসা করে বক্তরা বলেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং কেন্দুয়ার শিক্ষাঙ্গনে সাফিয়া খোরশেদ মডেল একাডেমি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...