বিশ্ব বসতি দিবস উপলক্ষে খুলনায় র‍্যালি

Date:

spot_img

খুলনা থেকে মোঃ রাজিবুল ইসলাম রাজিব

সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসন নিশ্চিত এবং পরিকল্পিত নগরায়ণের গুরুত্ব তুলে ধরে খুলনায় পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬।
সোমবার সকালে দিবসটি উপলক্ষে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ—কেডিএ, নগর উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন, পরিকল্পিত নগরায়ণ, পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা এবং নাগরিকদের মৌলিক আবাসন অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের নির্ধারিত ২০২৬ সালের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য পর্যাপ্ত আবাসন’। দিবসটি প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার পালিত হয় এবং নগর ও জনবসতির বর্তমান পরিস্থিতি এবং সবার জন্য উপযুক্ত আবাসনের অধিকার নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে পালন করা হয়।

র‍্যালির মধ্য দিয়ে খুলনায়ও পরিকল্পিত, অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...