গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত

Date:

spot_img

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট উপজেলা লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে লাউরকুনি কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সংগঠনের সভাপতি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা আফতাব উদ্দিন, সহকারী উপদেষ্টা ইজ্জত উল্লাহ, মসজিদের ইমাম ও খতিব এবং গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আব্দুস সালাম, আব্দুল হামিদ (বংক), সামছুদ্দিন, হেলাল, খালিক, জামাল, হাফিজ নাজিম ও আলিম।
এছাড়া সংগঠনের সদস্য আমির, ময়ুর, নজরুল, দেলোয়ার,কয়েস, মিনহাজ, ওয়ারিছ, রহিম, তোফায়েল, জাহেদ, কয়সর, এনাম, আব্দুর রহমান, রাকিব, তারিফ, মুস্তাফিজ ও খালেদ,মতিন,তছির,আরিফ, ফারহান, আহাদ,মুহান প্রমুখ।

নেতৃবৃন্দরা জানান , দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ ও স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে বেশি বেশি মাছ চাষ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার বিকল্প নেই। লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...