বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স যোনের বাইরে অবস্থিত গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ইনফ্লুয়েন্স জনের বাইরে ১৩ টি গ্রাম ও দুটি বাজারের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এমপি।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পাঁচ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক,অতিরিক্ত সচিব ও পেট্রো বাংলার চেয়ারম্যান আব্দুল মান্নান, দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম।

চেক বিতরণ অনুষ্ঠানে মাননীয় সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেডএম জাহিদ হোসেন বলেন মাটির নিচে কয়লা পাথর ও যত খনিজ সম্পদ রয়েছে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার আপনারা যারা জায়গা জমি দিয়েছেন যে কারণে কয়লা উত্তোলন হচ্ছে সেই সাথে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী ফুলবাড়ী, দীঘিপাড়া, জামালগঞ্জ, খালাস পীর সহ সকল কয়লাক্ষেত্র থেকে কয়লা উত্তোলনের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানি সমস্যার সমাধান করা হবে। ক্ষতিপূরণ পেতে কোন প্রকার দালাল ও নেতাকে ধরতে হবে না।খনি কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের মাধ্যমে নিয়মিত চেক বিতরণ চলবে আপনাদের জায়গা জমি দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

এছাড়াও বড়পুকুরিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক সোলায়মান সামি জানান,ক্ষতিপুরনের পাশাপাশি খনি এলাকার বেকার সমস্যার সমাধান করতে হবে সেই সাথে আন্তর্জাতিক মানের ক্ষতিপুরন দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপে উত্তরাঞ্চলের কয়লা খনি গুলো থেকে কয়লা উত্তোলন করতে পারলে দেশের জ্বালানি সংকট নিরসনের নিয়ামক হবে। এসময় ক্ষতিগ্রস্থ এলাকার গর্নমান্য ব্যাক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...