পরিকল্পিত অস্থিতিশীলতার প্রতিবাদে খুলনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ

Date:

spot_img

রাজিবুল ইসলাম রাজিব

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

শুক্রবার বিকেল ৪টায় নগরীর শিববাড়ি মোড় থেকে যৌথভাবে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ ইসতি এবং ছাত্রদলের আহ্বায়ক আজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।

এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লা, কামাল হোসেন, রকিবুল ইসলাম, আমিন আহমেদ, গোলাম জুলকারনাইন, নাসিম আহমেদ, ফজলুর রহমান ও হাবিবুর রহমানসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নগর, থানা, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দেশ ও জনগণের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান। একই সঙ্গে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সোচ্চার থাকার কথা বলেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...