আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬

Date:

spot_img

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নির্দেশনায় পরিচালিত অভিযানে উপজেলার ১ নম্বর রাজিহার ইউনিয়নের বড় বাসাইল এলাকায় হেলাল মৃধার বাড়ির উত্তর পাশের সড়ক থেকে বিপ্লব মন্ডল (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বাসিন্দা।

এছাড়া উপজেলার পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক বিক্রি ও সেবনের সুযোগ দেওয়া হবে না। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ...

দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) প্রভাব-প্রতিপত্তি বিবেচনা না করে দুর্নীতিবাজদের...

কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সেরা হলেন যারা

কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পর্দা নামল...

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র দর্শনার মেয়ে এলিজা

চুয়াডাঙ্গা প্রতিনিধি চুয়াডাঙ্গার দর্শনার মেয়ে এলিজা আজাদ রহমান টুম্পা অস্ট্রেলিয়ার...