জাতীয় প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

spot_img

আবু বকর সিদ্দিক শুভ

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ।

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি ও বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এইচ এম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি।

আলোচনা সভায় বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়ায় আগমন, ইসলামের সুমহান বাণী প্রচার, ইসলাম ধর্ম গ্রহণ এবং সার্বিকভাবে ইসলামের জীবনমুখী তাৎপর্য ও তাত্ত্বিক বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বর্তমান যুগে নবী করিম (সা.)-Cর আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...