ধর্মপাশায় ত্রিপার প্রদর্শনী উপলক্ষে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

Date:

spot_img

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতমানগর গ্রামের জামেমসজিদ প্রাঙ্গণে ২৫ আগষ্ট মঙ্গলবার দুপুর ১২ টায় ২০২৫-২০২৬ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির  মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত)  এর আওতায় এিপার প্রদর্শনী উপলক্ষে   জালিরাজ জাতের চালকুমড়া উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ দিবসের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আসাদ বিন খলিল রাহাত ও পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক ( উদ্যান), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এ. এ. মাসুম বিল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ তাপস কুমার তালুকদার।

অন্যানদের মাঝে মাঠ দিবসে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম শফিক, কৃষক ও কৃষাণীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আখিআনুর,বায়জিদ আহমেদ, শাকিল আহমেদ, দ্বীন ইসলাম, হাফেজা বেগম,সুরমা বেগম প্রমুখ।

মাঠ দিবসে শত শত কৃষক – কৃষাণী স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে কৃষক ও কৃষাণীদের মাঝে হালকা খাবার বিতরণ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...