ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক চারটি অভিযানে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় মাদক ও বাংলাদেশি চোরাচালানি পণ্য আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

২৩ ও ২৪ আগস্ট ২০২৬ তারিখে বড়গ্রাম, দাইনুর ও রসুলপুর বিওপি এবং বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভবিষ্যতেও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আটকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...