গোপালগঞ্জের বৌলতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Date:

spot_img

গোপালগঞ্জ প্রতিনিধি

খুলনা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বৌলতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫জন।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরের পর গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম জানান, অঅজ মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরের পর খুলনা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বৌলতলী এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে ৩জন নিহত ও কমপক্ষে ১৫জন আহত হন। গুরুত্বর আহতদের স্থানীয় হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত ও নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...